দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে কথিত ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ লক্ষ্য করে ইসরায়েলকে পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন—এমন প্রতিবেদন অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননের ‘সন্ত্রাসী সুড়ঙ্গের’ বিরুদ্ধে পদক্ষেপ না নিতে বলেছেন। তবে তিনি এই তথ্যকে ‘কল্পকাহিনি এবং ভুয়া সংবাদ’ বলে উল্লেখ করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই নেট নিউজের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ট্রাম্প এ বিষয়ে তাকে কিছুই বলেননি এবং তিনিও এ নিয়ে কোনো অনুরোধ জানাননি। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা বিবেচনা অনুযায়ীই কাজ করে।
তিনি স্পষ্ট করে জানান, তিনি আমাকে এ বিষয়ে কিছু বলেননি, আমিও কিছু জানতে চাইনি। আমরা আমাদের বিবেচনা অনুযায়ীই কাজ করি।
সূত্র: আল-জাজিরা
/অ